ছেলের স্ট্যাটাসের ৮ দিন পর বাবাকে হত্যা

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নুরুল আমিনকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমিন উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

নিহতের ভাই শাহ জালাল জানান, দীর্ঘদিন ধরে তাদের বাবার সম্পত্তির ভাগ না দেওয়া নিয়ে ঝগড়া লেগেই থাকতো ভাইদের মধ্যে। একাধিকবার বিচার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। আজ সকাল ৮টার দিকে নুরুল আমিনের ভাই শাহ পরান বাড়িতে নতুন ঘরের পালা লাগাতে গেলে বাধা দেন নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাদের ছেলে-মেয়েরা। এ সময় নুরুল আমিন বলেন, ‘তাদের জায়গায় তাদের বাড়ি করতে দাও। ঝাগড়া করে লাভ কি!’

তিনি আরও জানান, এনিয়ে ও পূর্ব সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে নুরুল হক, শাহ আলম, শাহজাহান ও তাদের ছেলে-মেয়েরা মিলে লাঠি ও হাত দিয়ে কিল-ঘুষি মারতে থাকেন নুরুল আমিনকে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার আটদিন আগে নুরুল আমিনের ছেলে তরিকুল ইসলাম তয়ন ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমার বাবা ও পরিবারের সদস্যদের কিছু হলে আমার তিন চাচা দায়ী (১) নুরুল হক (২) শাহ আলম (৩) শাহ জাহান,, এই পোস্টটি প্রশাসনের ও এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করছি।’

নিহতের চাচাতো ভাই হাসিম মিয়া (৬৫) জানান, সকালে ঝগড়া করার সময় নিষেধ করে আমি চলে আসি। পরে চিৎকার শুনে গিয়ে দেখি নুরুল আমিন মাঠিতে মৃত অবস্থায় পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী নিহতের সম্পর্কে ছোট ভাইয়ের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার চোখের সামনে কিল-ঘুষি, লাথি মেরে হত্যা করেছে নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাদের ছেলেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখত কোনো অভিযোগ এখনো পাইনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান