ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর মারা গেলেন মা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মল্লিক বাড়িতে ছেলের মৃত্যুর খবরের দুই ঘণ্টা পর মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার বিকেলের দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মা ও ছেলেকে।

মৃতরা হলেন মা সুফিয়া বেগমের (৫৫) ও ছেলে মিজান মল্লিকের (২৭)। সুফিয়া বেগম দুলাল মল্লিকের স্ত্রী। করোনায় আক্রান্ত মিজান উপজেলা হাসপাতালে এবং উপসর্গ নিয়ে মা বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

একই বাড়ির নান্না মল্লিক বলেন, করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টায় মারা যান মিজান। প্রতিবন্ধী ছেলে মিজানের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে দুই ঘণ্টার ব্যবধানে সুফিয়া বেগমও মারা যান। বিকেলে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরো বলেন, তাদের পরিবারের সবাই গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমান দিপু জানান, শুক্রবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে যায়। অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার