ছেলেদের ত্বকের যত্ন

news-image

নিউজ ডেস্ক : রূপচর্চা কি শুধুই মেয়েদের জন্যই? ধারণাটা একদমই সঠিক নয়। ছেলেদের কাজের প্রয়োজনে বাইরে বেশি যেতে হয়। যার ফলে সারাদিনে ধুলাবালি, রোদের তাপ, ময়লা তাদের ত্বকে জমে ত্বককে আরো দ্রুত কালচে করে তোলে। তাই ছেলেদেরও নিজের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে।

বাইরে থেকে বাসায় ফিরে শুধুমাত্র পানি অথবা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেললেই যে ত্বকের সব ময়লা পরিষ্কার হয়ে যায় এমন ধারণা থেকে এবার বের হয়ে আসতে হবে। তাই কিভাবে ছেলেদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় আসুন তা জেনে নেই-

প্রথমেই রোদের তাপ থেকে ত্বক কে সবসময় রক্ষা করতে হবে। রোঁদের তাপ থেকে পিগমেন্টেশন তৈরী হয় যা ত্বককে কালচে করে তুলে। বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই হাতে এবং পুরো মুখমণ্ডল এ সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন আপনার ত্বককে রোদের তাপ থেকে সুরক্ষা করতে সাহায্য করে।

নিয়মিত ত্বকে স্ক্রাবিং করুন। স্ক্রাব ত্বক থেকে ধুলা, অতিরিক্ত তেল দূর করে স্কিনকে পরিষ্কার করে তোলে। সাইট্রিক এসিড, গ্লিসারিন অয়েল, ফ্রুট যুক্ত স্ক্রাবগুলো ছেলেদের স্কিনের জন্য অনেক ভাল হয়। তবে ত্বকের ধরন অনুযায়ী স্ক্রাব ব্যবহার করা উচিৎ। আপনার স্কিন যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে নীম ফেইস স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে করে পিম্পলের সমস্যা ও দূর হবে। এছাড়া বাজারে তৈলাক্ত এবং ড্রাই দুই ধরনেরই স্ক্রাব পাওয়া যায়। সপ্তাহে ২-৩ বার স্ক্রাবিং করুন। প্রতিদিন ব্যবহারের জন্য ভাল মানের ফেইস ওয়াস ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য ফোমিং ফেসওয়াশ ও অন্য সব ধরনের ত্বকের জন্য জেল ক্লিনজার উপযোগী। বাইরে থেকে এসেই আগে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিবেন। এতে করে ত্বকে জমে থাকা ধুলাবালি দূর হবে। ত্বক হয়ে উঠবে একদম ফ্রেশ।

হাতে সময় থাকলে ত্বকের ধরন অনুযায়ী ফেইস প্যাকও ব্যবহার করতে পারেন। এক চামচ কাচা হলুদের সাথে কাচা দুধ মিশিয়ে পেষ্ট তৈরী করে সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিন। এই প্যাক ব্যবহারে আপনার ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে। এছাড়া শশা পেষ্ট করেও প্যাক ব্যবহার করতে পারেন। কারন শসার রস ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।

এছাড়াও নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। পানি আপনার ত্বককে রাখবে একদম সতেজ এবং আপনি থাকবেন ডিহাইড্রেশন মুক্ত।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার