ছুটি আরও বাড়ানোর চিন্তা করছে সরকার

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় সরকার ছুটি আরও বাড়ানোর বিষয়ে চিন্তা করছে। মঙ্গলবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হবার কথা।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘করোনা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের ভিডিও কনফারেন্সে আলোচনা হবে। ভিডিও কনফারেন্সেই ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এখনও এবিষয়ে কিছুই জানি না।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মঙ্গলবার সকাল ১০ টায় দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ৬৪ জেলার মাঠ প্রশসাসনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে কথা বলবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে করোনা সংক্রান্ত অগ্রগতি ও সমন্বয়ের খোঁজখবর নিবেন প্রধানমন্ত্রী।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ১৯ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন। সমকাল

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ