ছুটির দুপুরে মজাদার চিংড়ির মালাইকারি

news-image

শুক্রবারের ছুটির দুপুরে বিশেষ খাবারে রাখুন মজাদার চিংড়ির মালাইকারি। জেনে নিন কিভাবে তৈরি করবেন এই রেসিপিটি…

উপকরণ
চিংড়ি ৭০০ গ্রাম, পেঁয়াজ এক কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ ৪/৫ টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া সামান্য, বড় এলাচ ২ টি, তেজপাতা ১ /২ টি, দারুচিনি ২ টি, কোকোনাট মিল্ক দেড় কাপ/আড়াই কাপ (পছন্দ মতো), সরিষার তেল ৪ টেবিল চামচ, ঘি ২ চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ।

প্রণালী
প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে চিংড়িগুলো অল্প আঁচে ভেজে নিন। বেশি ভাজবেন না তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। ১ মিনিট ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন।

এবার প্যানে ৩ টেবিল চামচ সরিষার তেল নিন। এতে একে একে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুঁচি ভেজে নিন।

এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখুন। কিছুক্ষণ ভাজার পর আদা, রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। প্যানে যেন না লেগে যায়।

এবার কোকোনাট মিল্ক প্রথমে অল্প দিয়ে নাড়ুন। বাকি কোকোনাট মিল্ক আলাদা রেখে দিন। মশলাটা কষাতে থেকে একে একে জিরা, মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়া দিয়ে দিন। আবার কষাতে থাকুন। এখন লবণ দিন স্বাদ মতো।

এরপর চিংড়ি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। চিংড়ি এর ভেতরে মশলা যেন ভাল মতো যায় তাই অল্প আঁচে একটু নেড়ে দিন।

এবার আগে আলাদা করে রাখা কোকোনাট মিল্ক দিয়ে নাড়ুন। কোনো পানি ব্যবহার করার দরকার নেই। ঝোল হবার জন্য কোকোনাট মিল্কই যথেষ্ট। এখন আস্ত কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার