ছাদ থেকে পড়ে অজ্ঞান নকুল কুমার, হাসপতালে ভর্তি

news-image

বিনোদন প্রতিবেদক : নিজ বাড়ির ছাদ থেকে পড়ে দিয়ে অজ্ঞান হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। জানা গেছে,গত ১৫ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সেযোগে হাসপাতালে নেওয়া হয়।

নকুল কুমারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাস দিয়ে এ ঘটনা জানানো হয়েছে।

ফেসবুক পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ-বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান তিনি। এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নকুল কুমার বিশ্বাসের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে, এখনও হাসপাতালে।

কণ্ঠশিল্পী নকুল কুমার জানান, গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুল গাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছিনা। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার