ছাত্র পেটানোর ঘটনায় ঢাবির ৭ ছাত্রলীগ নেতা বহিষ্কার

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র এহসান রফিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের সাত নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান।এর মধ্যে সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

হল ছাত্রলীগের সহ-সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা দ্বিতীয় বর্ষের মো. রুহুল আমিন ব্যাপারী, সহ-সম্পাদক লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ফারদিন আহমেদ মুগ্ধ, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের মো. মেহেদী হাসান হিমেল, হল কমিটির সদস্য সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের সামিউল ইসলাম সামি, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের আহসান উল্লাহকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

আর মারধরের ঘটনায় ‘প্ররোচনা’ দেওয়ায় হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট চতুর্থ বর্ষের ছাত্র মো. আরিফুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান প্রক্টর। তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পাশাপাশি তাদের হল থেকেও আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেট সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ওই সাত শিক্ষার্থীর সবাই সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী হিসেবে পরিচিত। গত ৭ ফেব্রুয়ারি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এহসান রফিককে পিটিয়ে আহত করেন তারা। ওই ঘটনায় রফিক চোখেও আঘাত পান।

আহত রফিকের ভাষ্য, তিন মাস আগে ছাত্রলীগ নেতা ওমর ফারুক তার ক্যালকুলেটর ধার নেন। তা ফেরত চাওয়ায় ফারুকসহ অন্যরা মিলে রড ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়।

এক পর্যায়ে রফিক সংজ্ঞা হারালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মারধরের খবর যাতে বাইরে না যায় সেজন্য প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হলে এনে একটি কক্ষে আটকে রাখা হয়।ওই ঘটনায় হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রুহুল আমিন, উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল ও কর্মী ওমর ফারুককে সংগঠন থেকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার