ছাত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস, বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : ছাত্রীর সঙ্গে অনৈতিক ফোনালাপের অডিও ফাঁস হওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এইচ এম আনিসুজ্জামানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ওই বিভাগের ডিন ড. মো. মোজাহার আলীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৩ জানুয়ারি আনিসুজ্জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার দপ্তরে বিভাগের শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগের মধ্যে রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নম্বরপত্রে গরমিল করা, উত্তরপত্রে নিজের ইচ্ছামাফিক নম্বর বসিয়ে দেওয়া, শিক্ষাসফরের অর্থনৈতিক অনুদান ও হিসাব–নিকাশে অস্বচ্ছতা, ছাত্রছাত্রীদের পরীক্ষায় অনুত্তীর্ণ করানোর হুমকি দেওয়া।

ছাত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আনিসুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সম্পূর্ণ বানোয়াট। ভাইরাল হওয়া অডিওর কণ্ঠ তার নয়।

তার দাবি, ‘এটা সম্পূর্ণ শত্রুতামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে শিক্ষক সমিতির নির্বাচন ছিল। আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ এই কাজ করেছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান