ছাত্রলীগ-যুবলীগকে পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেওয়া হয়েছে : নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘আজকে ছাত্রলীগ, যুবলীগকে পাগলা ঘোড়ার মতো বেপরোয়া ছেড়ে দেওয়া হয়েছে। তারা অন্য দল ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা করেছে। শুধু হামলাই করছে না, দেশের আদালত চত্বরকেও রক্তাক্ত করেছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক নুর। গণ অধিকার পরিষদের উদ্যোগে ‘বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা-মামলা, হুমকি-হয়রানি ও গুমের শিকার নাগরিকদের সন্ধান’-এর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।

আওয়ামী লীগের উদ্দেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব বলেন, ‘বর্তমান বিনা ভোটের সরকার ১৩ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করে আছে, ভবিষ্যতেও স্বৈরতন্ত্র কায়েম করতে চায়।’

বিএনপিকে ইঙ্গিত করে নুরুল হক নুর বলেন, ‘আপনারা অতীতে ক্ষমতায় ছিলেন; ভবিষ্যতে শেখ হাসিনার পতন হলে একটি সম্মিলিত সরকার গঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল সেখানে থাকবে। কিন্তু আপনাদের আচরণ যদি এখনো অসহিষ্ণু হয়, আপনাদের দ্বারা মানুষ কীভাবে সহনশীল রাষ্ট্র আশা করবে?’

নুর বলেন, ‘আমরা প্রেসক্লাবের এখান থেকে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। তাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ আমাদের জায়গা করে দেওয়ার কথা বললেও নেতা–কর্মীরা আমাদের জায়গা দেয়নি। আপনাদের এই অসহিষ্ণু আচরণ প্রমাণ করে, আপনাদের মধ্যে এখন পর্যন্ত সহনশীলতা তৈরি হয়নি।’

বেলা ১১টার দিকে পল্টনের জামান টাওয়ারের নিচ থেকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শুরু হয়। গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা মিছিলটি নিয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে গেলে সেখানে যুবদলের একটি কর্মসূচি চলায় মিছিলটি আবার ফিরে এসে পল্টন জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে। কর্মসূচি চলাকালে অন্তত আধা ঘণ্টা পল্টন মোড় দিয়ে বাস চলাচল বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান