ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১৩

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ঢাবি এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দুইটায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই গ্রুপই তাদের স্থান ত্যাগ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বটতলার পাদদেশে কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ ও ঢাকা কলেজ ছাত্রলীগ পাশাপাশি অবস্থান করে। এসময় দাঁড়ানোর জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে পরিণত হয়। নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে।

এসময় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের ৭ জন নেতাকর্মী আহত হন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

একপর্যায়ে সংঘর্ষের মাঝে পড়ে আঘাত পান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তার আঘাত তেমন গুরুতর না অবশ্য। তবে সাধারণ সম্পাদক লেখক মাথায় ব্যান্ডেজ করে পরে আবার অনুষ্ঠানে যোগ দেন।

আহতরা হচ্ছেন ঢাবির মাহবুব (২২), গালিব (২২), জুবায়ের (২২), জহির (২২), শিমুল (২১), অমি (২২), অপু (২৪) এবং ঢাকা কলেজের সালমান (২৪), সালমান (২৩), নোমান (২৭), হিরু (২৫), রুমন (২৬),আলামিন (২০)।

নাম প্রকাশে অনিচ্ছুক কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘আমরা শৃঙ্খলার সঙ্গে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসি। যখন বটতলায় দাঁড়াতে যাই তখন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার