ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদ চিত্রনায়িকা শবনম বুবলীর জন্য অন্যরকম আনন্দের। কারণ এবারই প্রথম ছোট-বড় দুই পর্দা এবং অনলাইন প্ল্যাটফর্মে থাকছে তার উপস্থিতি। ঈদের দিন চরকিতে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। আর দুই বছর পর বিরতির পর হলে আসছে তার নতুন সিনেমা। শাহিন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দেশের ১০২ হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে, ঈদের দিন থেকে টানা পাঁচদিন টিভিতে দেখানো হবে বুবলী অভিনীত ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্ল্যা মাইয়া’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ সিনেমাগুলো। সব মিলিয়ে বলা যায়, এবার অন্যরকম ঈদই কাটবে বুবলীর।

বুবলীর ভাষ্য, ‘দুই বছর পর ঈদে আমার নতুন সিনেমা আসছে। আবার টিভিতেও থাকছে পাঁচটি সিনেমা। যা প্রথমবারের মতো দেখার সুযোগ পাবেন টিভির দর্শকেরা। ওটিটিতেও থাকছে আমার নতুন কাজ। সব মিলিয়ে আমার কাছে দারুণ আনন্দ লাগছে, যা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে আমার ঈদ যেন আগেই শুরু হয়ে গেছে।’

হলে গিয়ে নতুন সিনেমা দেখবেন কিনা জানতে চাইলে নায়িকা বলেন, “অবশ্যই যাব। কতদিন পর নতুন ছবি আসছে আর আমি যাব না, তা কি হয়। ইচ্ছে আছে ঈদের পরদিন হলে গিয়েই ছবিটি দেখার। এ ছাড়াও এই ঈদে মুক্তি পাওয়া ‘শান’ এবং ‘গলুই’ও দেখব।’

বুবলী আরও বলেন, ‘ঈদের আনন্দ সবার সঙ্গে শেয়ার করতে নায়িকা হিসেবে সিনেমা হলে যাওয়া হবে। তা ছাড়া সুযোগ পেলে ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে। লোকাল হলে গিয়ে দর্শকসারিতে বসে ছদ্মবেশে ছবি দেখার মজাই আলাদা। এভাবে আমি অনেকবার ছবি দেখেছি। বাংলা ছবি দেখার আসল স্বাদটা পাওয়া যায়।’

ঈদের দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন? উত্তরে বুবলী বলেন, ‘বরাবরের মতো এবার ঈদের দিনটি পরিবারের সঙ্গেই কাটানো হবে। আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই দিনটি পার হবে। এমনও হয় ঈদে অনেক আত্মীয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হয়। তাই এই আনন্দটা মিস করতে চাই না। আর ঈদের পরদিন সিনেমা হলগুলো ঘুরে দেখার পরিকল্পনা আছে। নতুন সিনেমাগুলো দেখব।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান