চোট নিয়েই খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানকে হাারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। পরের ম্যাচ দুর্দান্ত ছন্দে থাকা ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগে আলোচনায় অধিনায়ক সাকিব আল হাসানের ফিটনেস। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশির ইনজুরিতে পড়া সাকিব চোট নিয়েই খেলতে চান। তবে তাকে নিয়ে বড় ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আজ (সোমবার) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সুজন বলেন, ‘ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়তো এটা দেখবে। চোট পাওয়ার পরও সে ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না ঝুঁকি নিতে। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

আরও বলেন, ‘টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে সে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। সাকিব যদি চায় এবং ফিজিওদের যদি মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।’

আশার কথাও শোনালেন বিসিবির টিম ডিরেক্টর। সুজন বলেন, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু চোট আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো পরিষ্কার একটা ছবি পাব।’

‘ব্যথা থাকতেই পারে। যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী। তবে মাঠে না গেলে বোঝা যাবে না। যদি এমনও বলি ৯০ শতাংশ কিংবা ৯৫ শতাংশ ফিট… শেষ ম্যাচে কিন্তু সে ব্যথা পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছে’—যোগ করেন সুজন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার