চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ পর ফের জয়ে ফিরলো লখনৌ সুপার জায়ান্ট। মোস্তাফিজুর রহমানের দল চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লখনৌ ম্যাচটি জিতে নেয় এক ওভার হাতে রেখেই। চলতি আসরে এটি চেন্নাইয়ের তৃতীয় হার।

লক্ষ্য তাড়ায় উদ্ভোধনী জুটিতে ১৩৪ রান করেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। দুই ব্যাটারই হাঁকান দুর্দান্ত ফিফটি। এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লখনৌ। ডি কক ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৩ বলে ৫৪ রান করেন। তাকে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানিয়ে চেন্নাইকে প্রথম ব্রেকথ্রু এনে দেন টাইগার পেসার মোস্তাফিজ।

আর ঝোড়ো ব্যাটিং করে ৫৩ বলে ৮২ (৯ বাউন্ডারি আর ৩ ছক্কায়) রান করেন রাহুল। তাকে ফেরান মাথিসা পাথিরানা।

এরপর লখনৌকে জয় এনে দিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন নিকোলাস পুরান (১২ বলে ২৩) ও মার্কাস স্টয়নিস (৭ বলে ৮)।

এর আগে ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে ৯০ রানে ৫ উইকেট ছিল না চেন্নাইয়ের । তখন ইনিংসের শেষ ১২.২ ওভার। এরপর কিছুটা ঘুরে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৫১ রানের দারুণ একটি জুটি করে সংগ্রহ বড় করার ইঙ্গিত দেন রবীন্দ্র জাদেজা ও মঈন আলি। মঈন ২০ বলে ৩০ রান করে আউট হয়ে গেলে লখনৌর বোলারদের উপর স্টিমরোলার চালান মহেন্দ্র সিং ধোনি। ফিফটি হাঁকান জাদেজা আর ধোনি করেন ৯ বলে ২৮ রান। এতে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই।

শেষ দুই ওভারে চেন্নাই তোলে ৩৪ রান। ওভারপ্রতি ১৭। যান কৃতিত্ব প্রায় পুরোটাই ধোনির। ২৮ রানের ইনিংসে চেন্নাইয়ের উইকেটরক্ষক এই ব্যাটার হাঁকান ৪ বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা। আর জাদেজার হার না মানা ৪০ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৫ বাউন্ডারি আর ১ ছক্কার মার।

এদিন ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। গোল্ডেন ডাক মেরে (১ বলে ০) ফেরত যান রাচিন রাবিন্দ্রা। বেশি দূর যেতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়ও (১৩ বলে ১৭)।

তবে ওপেনার আজিঙ্কা রাহানে দ্রুতগতিতে রান তুলে করেন ২৪ বলে ৩৬ রান। শিবম দুবে ৩ আর সামার রিজভী আউট হন ১ রানে। শেষ পর্যন্ত চেন্নাই থামে ৬ উইকেটে ১৭৬ রানে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার