চূড়ান্ত নাম বাছাইয়ে শনিবার ফের বৈঠকে বসবে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া তিন শতাধিক ব্যক্তির মধ্যে ১০টি নাম চূড়ান্ত করার কাজ শুরু করেছে অনুসন্ধান কমিটি। আজ বুধবার কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়। তবে নাম ঠিক করতে আগামী শনিবার আবার বৈঠকে বসবে কমিটি।

আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নিজেদের মধ্যে দীর্ঘ বৈঠক করে কমিটি। কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন প্রস্তাবিত নাম নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার নতুন সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ইসি গঠনে অনুসন্ধান কমিটির অনুসন্ধান অব্যাহত আছে। এ লক্ষ্যে কমিটি আগামী শনিবার বেলা ১১টায় আবার বৈঠকে বসবে।

ইসি গঠনে বিভিন্ন পর্যায় থেকে আসা নামের মধ্যে থেকে কাটছাঁট করে তালিকাটি ছোট করা হয়েছে কি না জানতে চাইলে সামসুল আরেফিন বলেন, এ নিয়ে এখন বলবেন না। তবে যত দ্রুত সম্ভব অনুসন্ধান কমিটি নাম সুপারিশ করবে বলে জানান তিনি।

এর আগে গত সোমবার রাতে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি হিসেবে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায় থেকে আসা ৩২২ জনের নাম প্রকাশ করে অনুসন্ধান কমিটি। এখন এই তালিকাটি বাছাই করে ছোট করা হচ্ছে। তবে কমিটি এই তালিকার বাইরে থেকেও বাছাই করতে পারবে।

কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশন শূন্য। নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। সেই হিসেবে তাদের হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। অনুসন্ধান কমিটি ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী