চুয়েটের প্রতিষ্ঠিত ইয়াবা ব্যবসায়ী যখন ছাত্রলীগ সভাপতি

news-image

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মাদকের থাবা দিন দিন বেড়েই চলছে। মাদক সেবনের সঙ্গে এর ব্যবসাতেও জড়িয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। তেমনি একজন মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (চুয়েট) ছাত্রলীগ সভাপতি করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৫ মে চুয়েট শাখার নতুন কমিটিতে যন্ত্রকৌশল বিভাগের ১২তম ব্যাচের ছাত্র সৈয়দ ইমাম বাকেরকে সভাপতি বানানো হয়।

জানা যায়, বাকের চুয়েটের প্রতিষ্ঠিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। এছাড়া ক্যাম্পাসে অধিকাংশ মারামারির ঘটনার ইন্ধনদাতা হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মাদকদ্রব্য সেবনের সঙ্গে এর ব্যবসাতেও জড়িতদের ব্যপারে সরকারের এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ২৯ মার্চ একটি জাতীয় পত্রিকায়ও মাদক ব্যবসায় বাকেরের ইন্ধনের কথা প্রকাশিত হয়। তার বিরুদ্ধে এই সংবাদ প্রচারের প্রায় দেড় মাস পর তাকেই চুয়েটের সভাপতি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার