চুয়াডাঙ্গা পুলিশ সুপার করোনায় আক্রান্ত

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শনিবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে গত চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নমুনা প্রদান করেন। এরপর শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষিত ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে পুলিশ সুপারেরও রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে তিনি শারীরিকভাবে দূর্বল নয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে কয়েকদিন আগে থেকে করোনার কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ