চুয়াডাঙ্গায় গমের চালানে মিলল ২৮ বস্তা বালু-সিমেন্ট!

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামে আসা গমের চালানে ২৮ বস্তা বালু ও সিমেন্টের জমানো টুকরো মিলেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে নিয়ে আসা ছয়টি ট্রাকে গমের সঙ্গে এসব বালু-সিমেন্টের বস্তা পাওয়া যায়।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী খুলনার সরকার এন্টারপ্রাইজ, জোনাকি এন্টারপ্রাইজ ও সানরাইজ এন্টারপ্রাইজের পরিবহন ঠিকাদারের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামে মোট ৩০০ টন গম পাঠানোর কথা ছিল। সেই অনুযায়ী গত শুক্রবার প্রথম চালানে ১০০ মেট্রিক টন গম আসে। আজ রোববার ভোরে দ্বিতীয় চালানের ১০০ মেট্রিক টন গম এলে আনলোডের সময় একটি ট্রাকে বালুভর্তি ৭টি বস্তা পাওয়া যায়। এরপর অন্য ট্রাকগুলো আনলোড করার সময় পাওয়া যায় একে একে বালু ও সিমেন্টের জমাট টুকরো বোঝাই ২৮টি বস্তা।

এ ঘটনার তদন্তে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হামিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সানজিদা বানুকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক এ. কে. এম শহিদুল হক। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের শ্রমিক মুক্তার আলী ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রথমে একটি ট্রাকে কয়েকটি বালুর বস্তা পাই। এরপর আমাদের সন্দেহ হয়। এ সময় সব ট্রাকেই কমবেশি বালুর বস্তা উদ্ধার হতে থাকে। পরে মোট ২৮ বস্তা বালু পাওয়া যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে ট্রাক থেকে গম নামানোর সময় বালুর বস্তা দেখতে পান শ্রমিকরা। এরপর সন্দেহ হলে সব ট্রাক থেকে মোট ২৮ বস্তা বালু ও ঢালাইয়ের সিমেন্টের কয়েকটি বড় টুকরো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ট্রাকচালক ও হেলপাররা গম বিক্রি করে বালু নিয়ে এসেছে। ছয়টি ট্রাক এবং এগুলোর চালক ও হেলাপারকে হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, বিকেল পর্যন্ত একটি গাড়ির গমের ওজন করা হয়েছে। বাকী গাড়ির গম ওজন করলে বোঝা যাবে কী পরিমাণ গম বিক্রি করা হয়েছে নাকি বালুর বস্তা আগে থেকেই ছিল।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক এ. কে. এম শহিদুল হক ঢাকা পোস্টকে বলেন, আজ তিন প্রতিষ্ঠানের দুটি করে মোট ৬টি ট্রাকে ১০০ মেট্রিক টন গম এসেছে। এর মধ্যে ২৮ বস্তা বালু, সিমেন্ট, ইট পাওয়া গেছে। ঘটনার পর আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে যে চুক্তি আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার