চীনে রুশ জাহাজ নোঙরের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ ‘উরসা মেজর’ চীনের বন্দরের দিকে যাওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী জাহাজ খালাস করার বিষয়ে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু জানি, যেহেতু এটা নিষেধাজ্ঞার জাহাজ, সেজন্য আমরা আমাদের পোর্টে এলাউ করিনি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্যাটস দি অনলি থিং আই নো (এটিই একমাত্র জিনিস, যা আমি জানি)। তারপর কোথায় গেল, না গেল আই ডোন্ট নো (আমি জানি না)।

‘উরসা মেজর’ নামের রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। নোঙরের আগে বাংলাদেশ জানতে পারে, ‘উরসা মেজর’ মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’ জাহাজ। জাহাজটির রঙ ও নাম বদল করে ‘উরসা মেজর’ নাম দেওয়া হয়। জাহাজটির আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সনদ নম্বর: ৯৫৩৮৮৯২, যা প্রকৃতপক্ষে ‘স্পার্টা-৩’ জাহাজের সনদ নম্বর।

জাহাজটিকে মোংলা বন্দরে ভিড়তে নিষেধ করে বাংলাদেশ। পরে জাহাজটি ভারতের কোনো বন্দরে পণ্য খালাস করে তা অন্য জাহাজে করে বাংলাদেশে আনার চেষ্টা করা হয়। তবে জাহাজটি প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় পণ্য খালাসের জন্য অপেক্ষা করে। সেখানেও পণ্য খালাসে ব্যর্থ হয়ে জাহাজটি ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যায়। এটি এখন চীনের পথে রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার