চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত জসীম উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : কাতারে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মো. জসীম উদ্দিনকে চীনে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমের বড় অংশীদার চীনে রাষ্ট্রদূত হিসেবে মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন জসিম উদ্দিন।

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কূটনীতিক জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেন। তার গ্রিস, কাতার, মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ওয়াশিংটন বাংলাদেশ মিশনের মিশন উপপ্রধান হিসেবে এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নয়াদিল্লি ও টোকিওতে বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশীয় ও প্রশান্ত অনু বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে কনফ্লিক্ট রেজুলেশনসহ অন্যান্য উচ্চতর প্রশিক্ষণে অংশ নেন। ২০১৪ সালে তিনি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে সাফল্যের সঙ্গে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালে প্রবাসী বাংলাদেশিদের উন্নততর সেবা দিয়ে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান