চীনে প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ পেল ৯ শিক্ষার্থী

news-image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা 'সিডস ফর দি ফিউচার' বিজয়ী ৯ শিক্ষার্থীকে চীনে প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াউই টেকনোলজিস (বাংলাদেশ)। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট এবং আইইউটির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুই সপ্তাহের এ প্রশিক্ষণে শিক্ষার্থীরা চীনে বিভিন্ন নলেজ-শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশ নেবেন। এরপর হুয়াওয়ের প্রধান কার্যালয়ে ফাইভ-জি, এলটিই এবং ক্লাউড-কম্পিউটিং বিষয়ে প্রতিষ্ঠানটির স্টেট অব দি আর্ট ল্যাবে পড়ালেখার সুযোগ পাবেন।

শনিবার চীনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। ২০০৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে হুয়াউই টেকনোলজিস।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার