চীনের ১১ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে সুশান্তের সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা ‘ছিছোরে’। সিনেমাটি আগামী বছর জানুয়ারি মাসের ৭ তারিখে চীনের ১০০টি শহরের প্রায় ১১ হাজার হলে মুক্তি পাবে।

সিনেমাটির নির্মাতা নিতেশ তিওয়ারি ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তর অপমৃত্যু হয়। সেদিন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা।

২০১৯ সালে ৬ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পায় সুশান্তের এই সিনেমাটি। সেই সময় নিজের সিনেমা নিয়ে প্রচারণায় ছিলেন সুশান্ত। সিনেমাটি প্রথম সপ্তাহেই সাত কোটি রুপি আয় করে। সুশান্তের প্রয়াণের প্রায় দেড় বছর পরে সিনেমাটি চীনের প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে পরিচালক নিতেশ তিওয়ারি অ্যানাগ্রাম স্ট্যাটাসে লিখেছেন, ‘এক্সক্লুসিভ…“ছিছোরে” চীনে মুক্তি পাচ্ছে। “ছিছোরে” দর্শকদের হৃদয় জয় করে নেওয়া সিনেমা। ৭ জানুয়ারি থেকে এক শ শহরের ১১ হাজার পর্দায় প্রদর্শিত হবে।’

তিনি আরও লিখেছেন, ফক্স স্টার স্টুডিওর এই সিনেমাটিতে সুশান্ত ছাড়াও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মাসহ অনেকে।

‘ছিছোরে’ কয়েকজন কলেজছাত্রের গল্প নিয়ে। দেখানো হয়েছে কীভাবে তাদের জীবনে বড় পরিবর্তন আসে। দুটি ভাগে বিভক্ত এই সিনেমাটির মূল গল্পে কলেজছাত্র এবং মধ্যবয়সী মানুষদের বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। গত বছর ‘ছিছোরে’ সেরা সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেয়। সিনেমাটি পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার হাতে এই বছর পুরস্কার তুলে দেওয়া হয়।

ভারতের একাধিক সিনেমা এর আগেও চীনে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। ব্যবসায়ের দিক থেকেও তারা চীনের বাজার থেকে বড় অঙ্ক ঘরে তুলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার