চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ান পৌঁছেছেন পেলোসি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ান গেছেন। খবর সিএনএনের।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। দেওয়া হয়েছিল নানান হুমকি-ধামকি। তবে এসব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সিএনএনকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যান্সি পেলোসি তাইওয়ানে মঙ্গলবার রাতে থাকবেন। বুধবার তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।

পেলোসি তাইওয়ানে যাওয়ার মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার এশিয়ার বিরোধপূর্ণ এ দেশটিতে গেলেন।

এদিকে এ সফরের আগে চীনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় তারা কঠোর পদক্ষেপ নেবে।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর চীন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থান নেয়।

এদিকে পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর একটি টুইটে বলেছেন, তিনি এখানে এসেছেন তাইওয়ানের গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে সেটি পুনরায় ব্যক্ত করতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান