চিড়িয়াখানায় সিংহের সঙ্গে কসরত, আঙুল হারালেন রক্ষক

news-image

অনলাইন ডেস্ক : জ্যামাইকার এক চিড়িয়াখানায় পর্যটকদের সামনে সিংহের সঙ্গে কসরত দেখাচ্ছিলেন চিড়িয়াখানারই এক রক্ষক। সিংহটি খাঁচার ভেতরে থাকলেও তার থাবার কবলে পড়েন ওই রক্ষক।

এ ধরনের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবারের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তাতে দেখা গেছে, ওই ব্যক্তি বারবার তার হাত খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়ে সিংহকে বিরক্ত করছিলেন। এক পর্যায়ে তার আঙুল কামড়ে ধরে সিংহটি। বেশ কিছুক্ষণ ধরে চলে দু’পক্ষের টানাটানি। এক সময় ছিটকে পড়েন ওই ব্যক্তি। পরে দেখা গেল, লোকটি তার অনামিকা আঙুল হারিয়েছেন।

জ্যামাইকা অবজারভারের সঙ্গে কথা বলার সময় এক প্রত্যক্ষদর্শী জানান, লোকটি খুব ভুলভাবে সেই কসরত দর্শকদের দেখাচ্ছিলেন। তিনি বলেন, যখন এটি ঘটে, তখন মনে হচ্ছিল ওই ব্যক্তি রসিকতা করছেন। কিন্তু যখন লোকটি ছিটকে পড়েন তখন সবাই বুঝতে পারেন ঘটনাটি।

এ ঘটনার পর চিড়িয়াখানায় সিংহের পরিচর্যা করার ব্যাপারে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধবিষয়ক জ্যামাইকান সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক পামেলা লসন বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান