চিরবিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জামি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চোখের জলে ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরবিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি। বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় মাঠে রিয়াজ উদ্দিন জামির জানাজা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে শেরপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
 দুপুরে ভারতের আগরতলা দিয়ে আখাউড়া স্থলবন্দর হয়ে দেশে আনা হয় রিয়াজ উদ্দিন জামির কফিনবন্দি মরদেহ। এর আগে আগরতলা প্রেসক্লাব চত্বরে তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
জামির মরদেহ দেশে আসামাত্রই এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন, সহকর্মীসহ সবার বুকফাঁটা আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। পরে তাঁর মরদেহ নিজ বাড়ি শহরের কালাইশ্রীপাড়ার বাসভবনে আনা হয়। সেখানে তাঁকে এক নজর দেখতে শোকার্ত মানুষের ঢল নামে। পরে তাঁর মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সহকর্মীরা কফিনে শেষ ফুলেল শ্রদ্ধা জানান।
রিয়াজ উদ্দিন জামি ১৯৭৪ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অধ্যাপক আব্দুস সাহিদ ও মা ফাতেমা বেগম। ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সেই সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি চ্যানেল টোয়েন্টিফোর, দৈনিক জনকণ্ঠে কাজ করতেন। এ ছাড়া তিনি একুশে টেলিভিশন, এনটিভি, আরটিভি, বাংলাদেশ বেতারেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান