চিপযুদ্ধের উত্তাপ কমাতে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন অর্থমন্ত্রীর সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : চার দিনের সফরে চীনে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে চিপ মার্কেটে দুই দেশের প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। খবর: নিক্কি এশিয়া’র।

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র চিপ মার্কেটে আগ্রাসী আচরণ নিয়ে ব্যবসা করতে চায় না, বরং চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা চায়। আমরা এমন একটি নীতি মেনে চলতে চাই, যাতে উভয় দেশ লাভবান হয়।’

চীন সম্প্রতি সেমিকন্ডাক্টর তৈরির দুটি ধাতব রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলো মূলত ডিসপ্লে, বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দরকার হয়। চীনের ওই নিষেধাজ্ঞার ফলে মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠানগুলোর বেশ বেকায়দায় পড়ার কথা। তবে মূলত বাইডেন প্রশাসন কিছু উন্নত চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর চীন এটি করেছে। ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে ২০২১ ও ২০২২ সালে দুবার তার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ডিসেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘কয়েক দফা ঝড়বৃষ্টির পর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ক্ষেত্রে আমরা হয়তো নিশ্চিতভাবেই রঙধনুর দেখা পাব।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান