চিনি বিক্রি হবে নতুন দামে

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন করে চিনির দাম নির্ধারণ করেছে সরকার। শুক্রবার থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিল মালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিলো। আমরা কেজিতে ৫ টাকা কমিয়েছি। এখন থেকে খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি হবে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠকে চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজও রাজধানীর বিভিন্ন বাজারে খোলা চিনি ৭৮ থেকে ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮২ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম ১৩ শতাংশ আর বছরের ব্যবধানে ২৬ শতাংশ বেড়েছে। চিনির দামে ঊর্ধ্বমুখী প্রবণতায় চিনিযুক্ত অন্যান্য খাবার বিশেষ করে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্যের দামও বেড়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন