চিত্রনায়ক শান্ত খানের ব্যাংক হিসাব তলব করল দুদক

news-image

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক শান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি দুর্নীতি মামলার আসামি, প্রযোজক ও চাঁদপুরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খানের ছেলে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠি গত ১৪ আগস্ট ৫৮টি দেশি-বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যাংকগুলোতে তার নিজের ও যৌথ নামীয় সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস ইত্যাদির হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া ঋণ হিসাব সংক্রান্ত বিস্তরিত তথ্য, জামানত ও ঋণ পরিশোধের তথ্য, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এতে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক আইন-২০০৪-এর ধারা ১৯ ও দুদক বিধিমালা-২০০৭-এর বিধি ২০ অনুয়ায়ি ব্যাংক থেকে ওইসব তথ্য চাওয়া হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে সব তথ্য ও রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান সরকারের কাছে পাঠানোর জন্য ব্যাংকগুলোর এমডি ও সিইওকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শান্ত খানের বাবা সেলিম খানের বিরুদ্ধে গত ১ আগস্ট মামলা করেছে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক শিগগিরই সেলিম খানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করতে আদালতে আবেদন জমা দেবে বলে জানা গেছে।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সহ শান্ত খানের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। শান্ত অভিনীত ‘পিয়া রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান