চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ

news-image

অনলাইন ডেস্ক : ‘দেশবন্ধু’ হিসেবে পরিচিত বিশ শতকের খ্যাতনামা প্রগতিশীল বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ। ১৮৭০ সালের ৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। অবশ্য তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের বিক্রমপুরে। তার পিতা ভুবনমোহন দাশ কলকাতা হাইকোর্টে ‘সলিসিটার’ ছিলেন।

ইংল্যান্ডের ইনার টেম্পল থেকে ১৮৯৪ সালে ব্যারিস্টার হন ‘সিআর দাশ’ হিসেবে সমধিক পরিচিত চিত্তরঞ্জন দাশ। ভারতে ফিরে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি বিপ্লবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হন এবং অনুশীলন সমিতির মতো বিপ্লবী দলের সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্রিটিশ সরকার তাকে অনেকবার কারাগারে অন্তরীণ করে। গান্ধী এবং কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে তিনি কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন এবং পন্ডিত মতিলাল নেহরু, হাকিম আজমল খান, আলী ভ্রাতৃদ্বয় ও অন্যদের সহযোগিতায় কংগ্রেসের অভ্যন্তরে ‘স্বরাজ দলের’ ভিত্তি স্থাপন করেন।

দেশবন্ধু নিজে হিন্দু-মুসলিম ঐক্যের জ্বলন্ত অগ্রদূত ছিলেন বলে বাংলার সাম্প্রদায়িক সমস্যা নিরসনে স্মরণীয় সাফল্য লাভ করেন। ‘বেঙ্গল প্যাক্ট’ নামে পরিচিত এক চুক্তির মাধ্যমে তিনি বাংলার মুসলমানদের আস্থাভাজন হন। ১৯২৪ সালে কলকাতা করপোরেশনের নির্বাচনে স্বরাজবাদী দলের বিজয়ের মধ্য দিয়ে সিআর দাশ কলকাতার প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯২৩ সালে তিনি স্বরাজ্য দলের মুখপত্র হিসেবে সাপ্তাহিকী দ্য ফরওয়ার্ড প্রতিষ্ঠা করেন।

তিনি নারী মুক্তি সমর্থন করতেন এবং নারীশিক্ষা ও বিধবাদের পুনর্বিবাহকে উৎসাহিত করতেন। মাত্র পঞ্চান্ন বছর বয়সে ১৯২৫ সালের ১৬ জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার