চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তিরা সম্পর্কে সহোদর।

বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তিদের মামাতো ভাই মো. আনোয়ার হোসেন জানান, ৮ মে সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ গাউছিয়া এলাকার একটি স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনসহ আরও এক কর্মচারী দগ্ধ হন। রাতেই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে শামীম মারা যান। আর বুধবার রাত ১২টার দিকে মারা যান নাজমুল।

তিনি আরও জানান, তারা দুজন কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার তামুরকান্দি গ্রামে। তাদের বাবার নাম মোহাম্মদ করিম।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম হোসেন জানান, শামীমের শরীরের ৪৫ শতাংশ ও নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিলো। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান