চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন মুইঠা

news-image

চিংড়ির মালাইকারি কিংবা ঝাল তো প্রায়ই খান, চিংড়ি মাছের মুইঠা খেয়েছেন কখনও? সাধারণত চিতলের মুইঠা নামটার সঙ্গে আমরা বেশি পরিচিত! কিন্তু এই মাছে এত কাঁটা থাকার কারণে বাড়িতে এ পদ বানানো বেশ ঝক্কির কাজ। তাই চিতল নয়, এ বার চিংড়ি দিয়েই বানিয়ে ফেলুন মুইঠা। রইল রেসিপি।

উপকরণ

মুইঠার জন্য

চিংড়ি মাছ: ৫০০ গ্রাম

আলু সেদ্ধ: ১৫০ গ্রাম

ধনেপাতা কুচি: ২ চামচ

রসুন বাটা: ১ চামচ

মরিচ গুঁড়া: আধ চামচ

হলুদ গুঁড়া: আধ চামচ

লেবুর রস: ১ চামচ

কাঁচামরিচ বাটা: ১ চামচ

লবন: স্বাদমতো

গ্রেভির জন্য

পেঁয়াজ কুচি: ১ কাপ

রসুন: ৬-৭ কোয়া

আদা টুকরো: আধ ইঞ্চি

কাজু: ৮-১০টি

টম্যাটো: ১টি

গোটা গরমমশলা: পরিমাণমতো

তেজপাতা: ১টি

মরিচ গুঁড়া: ১ চামচ

হলুদ গুঁড়া: আধ চামচ

ধনে গুঁড়া: ১ চামচ

নারকেলের দুধ: ১ কাপ

লবন ও চিনি: স্বাদমতো

সর্ষার তেল: ৫ চামচ

প্রণালী

চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন, যেন পানি না থাকে। এ বার মাছগুলি বেটে নিন। একটি পাত্রে মাছের মিশ্রণের সঙ্গে একে একে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লেবুর রস, কাঁচামরিচ বাটা ও লবন মিশিয়ে নিন। এ বার একটি প্যানে সামান্য তেল নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন, আদা টুকরো, কাজু ও টমেটো দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে সব রকম গুঁড়া মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। গ্যাসের আঁচ বন্ধ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মুইঠা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান