চালের দাম বেশির কারণ খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া কেউ অবৈধভাবে চালের মজুত করে সংকট তৈরি করছে কিনা, তাও যাচাই-বাছাই করার নির্দেশও দিয়েছেন তিনি।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন ধান ও চালের ভরা মৌসুম। কিন্তু এখন চালের বাজার চড়া। এটি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। অন্যান্য ব্যবসার অনুমোদন নিয়ে কেউ চাল কিনে অবৈধভাবে মজুত করছে কিনা, তাদের কাগজপত্র খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কিছু দিন আগে ভোজ্যতেলের সংকট তৈরি হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, একইভাবে চালের মজুত হতে পারে। এ কারণে বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব ও কৃষি সচিব বৈঠক করে এ বিষয়ে পর্যালোচনা করে করণীয় ঠিক করবেন। প্রয়োজনে চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান