চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে ৩-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতোই টস ভাগ্য ছিলো না বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহর পক্ষে। যার ফলে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। খেলা হচ্ছে না সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও শেখ মেহেদীর।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন সফল হওয়ায় এবার পরীক্ষা নিরীক্ষার সুযোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আজ দলে যায়গা পেয়েছে সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এদিকে আম্পায়ার নাদির শাহকে শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ১ মিনিট নিরবতা পালন করবেন। এছাড়া কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া,সাবেক ক্রিকেটার ও এই আম্পায়ারের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবিও।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান