চামড়ার টাকা লুটপাটের প্রতিবাদে রংপুরে বাসদের মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : অসৎ চামড়া ব্যবসায়ীদের যোগসাজশে গরীব মানুষের হাজার কোটি টাকা লোপাটের প্রতিবাদে এবং মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বাসদ মার্কসবাদী রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় প্রমূখ।

বক্তারা বলেন, রাষ্ট্রের সহযোগিতায় অসৎ চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিমভাবে চামড়ার বাজার ধসিয়ে দেয়। এর ফলে প্রায় দেড় হাজার কোটির টাকার চামড়া প্রায় বিনামূল্যে তাদের হস্তগত হয়। এদিকে ঋণ করে ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহকারীরা চামড়া কিনে অর্ধেক মূল্যে বিক্রয় করে সর্বশান্ত হয়। সরকার গুটি কয়েক ব্যবসায়ীর স্বার্থে লক্ষ লক্ষ গরীব মানুষের স্বার্থের বিপরীতে দাঁড়িয়েছে।

অবিলম্বে সিন্ডিকেটের সাথে যুক্ত ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শান্তি এবং মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবী এবং এই অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার