চাটখিলে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

news-image

নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিলে বিদেশি মদ ও ইয়াবাসহ মো. মুরাদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামের পাইকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে শ্রীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাইকের বাড়ি থেকে ওই এলাকার চিহিৃত মাদক কারবারি মুরাদ হোসেনকে সাত বোতল বিদেশি মদ ও ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদ দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিল।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান