চাকরি হারাচ্ছেন মেটার ৬ হাজারের বেশি কর্মী

news-image

প্রযুক্তি ডেস্ক : আবার চাকরি হারাচ্ছেন মেটার ৬ হাজারের বেশি কর্মী- যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কাজ করছেন। আগামী সপ্তাহে তাদের শেষ কর্মদিবস হতে পারে।

বিশ্ববাজারে মন্দার কথা মাথায় রেখে গণছাঁটাই করছে মেটা। এর আগেও চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী।

মেটাপ্রধান মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছর মে মাসে অনেক কর্মীর চাকরি যেতে পারে। ওই পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে চাকরি হারাতে পারেন ৬ হাজারের বেশি কর্মী। খরচ কমাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মেটা।

এর আগে গত বছর নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সম্ভবত সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করল জাকারবার্গের এই প্রতিষ্ঠান। মেটার এক মুখপাত্র জানান, ছাঁটাইয়ের তৃতীয় ঢেউ আগামী সপ্তাহেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান