‘চাকরি বাঁচাতে চাইলে ফিরে যাও’ (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর মেট্রোরেলে কাজ করা শ্রমিকরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের বিক্ষোভ চলাকালে এসএমসিসি ও আইটিডি জেভির অ্যাডমিন ফখরুল ইসলাম বলেন, ‘চাকরি বাঁচাতে চাইলে কাজে ফিরে যাও। আগামীকালের মধ্যে বেতন হয়ে যাবে।’ ভুল তথ্য দিয়ে শ্রমিকদের আন্দোলনে নামানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শ্রমিকরা জানান, তারা জুন মাসের শেষের কয়েক দিন ও আগস্টের বেতন পাননি। বেতন না পেয়ে মেস ভাড়া দিতে পারছেন না। এতে করে আরও অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

জানা যায়, শ্রমিকরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন থেকে এসে প্রেসক্লাবের সামনে জড়ো হন। এ সময় সেখানে কাজ করা অন্য শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান তারা। পরে দায়িত্বপ্রাপ্ত একজন এসে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার কথা বললে শ্রমিকরা চলে যান।

তবে আন্দোলন থামিয়ে কাজে ফিরলেও চাকরি হারানোর আশঙ্কা করছেন অনেক শ্রমিক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান