চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

news-image

নিউজ ডেস্ক : দেশের আকাশে আজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার এ বছরের ৩০তম রোজা পালিত হবে। আর আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হবে ঈদুল ফিতর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মস‌জি‌দের ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন সভাক‌ক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ১ শাওয়াল বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। দিনটি শুরু হয় ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিভিন্ন ঈদগাহে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ।

এদিকে, গতকাল সোমবার সৌদি আরব, ভারত-পাকিস্তানসহ এশিয়ার কোনো দেশে চাঁদ দেখা যায়নি। দেশগুলো ৩০ রমজান পালনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান