চাঁদ ঘুরে বাড়ি ফিরলো নাসার ‘ওরিয়ন’

news-image

অনলাইন ডেস্ক : চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওরিয়ন। ২৬ দিনের চন্দ্র মিশন শেষে পৃথিবীতে অবতরণ করে ক্যাপসুলটি।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে পতিত হয়। অবশ্য পতিত হওয়ার আগে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলের গতি কমিয়ে আনা হয়। এই অবতরণের সময় সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কড়াকড়িভাবে অনুসরণ করা হয়। কারণ, এই পরীক্ষামূলক অবতরণ সফল হলে চাঁদে মানুষ পাঠানো হলে সেখান থেকে ফেরার পথে এই পদ্ধতি ব্যবহার করা হবে।

নাসা এরই মধ্যে ওরিয়ন ক্যাপসুলকে ঘিরে আরও জটিল মিশনের পরিকল্পনা করেছে। এসব পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ এবং ২০২৫-২৬ সালে চাঁদে আবারও মানুষ পাঠাতে পারে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা অ্যাপোলোর বোন আর্টেমিসের নাম অনুসারে। এর আগে, ঠিক ৫০ বছর আগে অ্যাপোলো-১৭ মহাকাশ যানে করে চাঁদে মানুষ পাঠিয়েছিল।

এ বিষয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘অ্যাপোলো মিশনের সময় অসম্ভবকে সম্ভব করেছিলাম। আমরা এখন আবারও সেটি করতে যাচ্ছি। তবে এবারে আমাদের উদ্দেশ্য ভিন্ন। কারণ, এবার আমরা চাঁদে যাচ্ছি—সেখানে কীভাবে বেঁচে থাকা যাবে, কাজ করা যাবে, কীভাবে নতুন কিছু সৃষ্টি করা যাবে, কীভাবে নতুন কিছু আবিষ্কার করা যাবে—যাতে করে আমরা আমাদের মহাবিশ্বকে আরও অনেক বেশি করে জানতে পারি। আমাদের নতুন পরিকল্পনা অনুসারে ২০৩০-এর দশকের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে যাবে। তবে আরও কিছুটা দেরি হতেও পারে।’ খবর: বিবিসি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান