চাঁদের বুকে ফোয়ারা, গবেষণায় বের হলো কারণ

news-image

অনলাইন ডেস্ক: চাঁদের গায়ে ধোঁয়াটে ফোয়ারা দেখে অবাক হয়েছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও রুটগার বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে তারা দেখতে পান চাঁদের বুকে গভীর, অগভীর ভাসমান ঘন মেঘ।

সন্দেহ কাটাতে দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা চালান তারা। অবশেষে ভেদ হলো রহস্য। আসলে ধোঁয়াটে ফোয়ারা ও ভাসমান ঘন মেঘগুলোর কোনো অস্তিত্ব নেই সেখানে। বরং সেগুলো হলো- চাঁদের নিজস্ব চৌম্বকক্ষেত্র আর অতীতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

সম্প্রতি লাইভসায়েন্স ডট কম তাদের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া ও রুটগার বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা দাবি করেন, ধোঁয়াটে ফোয়ারাগুলো হলো চাঁদের নিজস্ব চৌম্বকক্ষেত্র। এগুলো চাঁদের ‘ভূ-চুম্বক’। প্রায় তিন লাখ বছর আগে এগুলো সৃষ্টি হয়েছে।

তাদের এক সমীক্ষায় চৌম্বকক্ষেত্রগুলো গঠনের বিষয়টি সামনে এসেছে। তারা বলছেন, পরীক্ষায় দেখা গেছে, ১২০০ ফারেনহাইট তাপে অক্সিজেনশূন্য অবস্থায় চাঁদের পাহাড় ভেঙে এক ধরনের তরল লোহা নির্গত হয়। এর চৌম্বকশক্তি খুবই তীব্র।

বিজ্ঞানীদের দাবি অনুযায়ী,তিন লাখ বছর আগে চাঁদে যে বিরাট অগ্ন্যুৎপাত হয়েছিল তার লাভা ঠাণ্ডা হয়ে বিস্তীর্ণ ভূমিরূপ গঠন করেছে। এই লাভার শক্তি খুবই বেশি। এ কারণেই তার চৌম্বকশক্তি তীব্র হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার