চাঁদাবাজির অভিযোগে মামা-ভাগ্নে কারাগারে

news-image

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজিবাইক থেকে চাঁদাবাজি করার অভিযোগে শাহ আলম (৩৭) ও সাব্বির হোসেন (১৭) নামের দুই মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চাঁদাবাজির সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গতকালই তাদের আটক করা হয়। গতকাল রাতে হওয়া দুই মামলায় আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ভজনপুর এলাকার বাসিন্দা। শাহ আলম পেশায় বিদ্যুৎ শ্রমিক। তিনি তার ভাগ্নে সাব্বিরকে নিয়ে গত মঙ্গলবার রাতে ভজনপুর বাজারে ঈদকে কেন্দ্র করে ইজিবাইক থেকে চাঁদাবাজি করছিলেন। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ তাদের আটক করে।

এ সময়েআটককৃতদের পরিবারের লোকজন পুলিশের গাড়ি আটকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করলে তারা সরে যান। রাতেই চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

তেঁতুলিয়ৈা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, ইজিবাইকে চাঁদাবাজির অভিযোগে ওই দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। ঘটনার দিন তাদের পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা ও গাড়ির গ্লাস ভাংচুরের দায়ে দুটি মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান