চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো : কৌশানী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকার বিমানবন্দরে নেমে কিছুক্ষণ পরই চাঁদপুরের উদ্দেশে রওনা দেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। উদ্দেশ্য ‘পিয়া রে’ নামের সিনেমার কাজ। আজ থেকে কলকাতার এই অভিনেত্রী অংশ নিয়েছেন এর শুটিংয়ে।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’র প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন পূজন মজুমদার। আর এতে কৌশানির বিপরীতে আছেন শান্ত খান। বাংলাদেশের একঝাঁক অভিনয়শিল্পীদের পাশাপাশি আরও আছেন কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জিও।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানি। তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। প্রযোজনা বাংলাদেশের হলেও সিনেমাগুলো কলকাতার প্রজেক্ট হিসেবেই নির্মিত হয়েছে। এই প্রথম কৌশানি সরাসরি বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন।

বাংলাদেশে আসা ও অভিনয় প্রসঙ্গে কৌশানী মুখোপাধ্যায় বলেন, ‘অন্য দেশে এসে শুটিং করছি, মনেই হচ্ছে না। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ থাকা হয়নি। শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি। এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ দিনের মতো এখানে থাকা হবে। তাই কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশটা একটু ঘুরে দেখতে চাই। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার