চলমান নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মনবাড়িয়ায় নাগরিক কমিটির মানববন্ধন

manobbandan11.5.14ফরহাদুল ইসলাম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া॥ পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা, সন্ত্রাস, বোমাবাজি, যানবাহনে আগুন দেওয়া, ট্রেন লাইনের ফ্লিস প্লেট উঠানো বন্ধ করা এবং শিক্ষা ক্ষেত্রে সুস্থ ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে ব্রাহ্মনবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে জেলা নাগরিক কমিটির সভাপতি চিকিৎসক মোঃ বজলুর রহমান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন  বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা নগরিক কমিটির সাধারন সম্পাদক এডভোকেট হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ দেব, কবি জয়দুল হোসেন, সাংবাদিক মঞ্জুরুল আলম প্রমুখ। মানবন্ধনে বক্তাগন চলমান নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করা, শিক্ষা ক্ষেত্রে সুস্থ্য ও নিরাপদ পরিবেশ এবং সাধারন মানুষের জান মালের নিরাপত্তার দাবী জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার