চলন্ত ট্রেনেই সন্তান জন্ম দিলেন সাবিনা

news-image

রাজশাহী প্রতিনিধি : চলন্ত ট্রেনের মধ্যেই সন্তান জন্ম দিলেন কুষ্টিয়ার নারী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে সন্তান প্রসব করেন তিনি।

জানা গেছে, সন্তান প্রসবের জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আসার জন্য ট্রেনে উঠেন সাবিনা। এর পরেই তার প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

সন্তান প্রসবের পর রাত সাড়ে ১০টার দিকে সন্তানসহ তিনি রাজশাহী স্টেশনে এসে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান