চলচ্চিত্র শিল্পীদের সংযত হতে বললেন ইলিয়াস কাঞ্চন

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : বর্তমান সময়ে ‘টক অব দ্য কান্ট্রি’ ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব। যা নিয়ে এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে মৌসুমীকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয় আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলা-ফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন।’

এর আগে গত রোববার ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন। এই নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অভিযোগ জমা পড়েছে। শিল্পী সমিতির পরবর্তী সভায় এই নিয়ে আমরা আলোচনা করব। এরপর কোনো সিদ্ধান্ত এলে সেটা জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান