চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘুমের মধ্যে মারা গেছেন বলে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।

তিনি বলেন, আজকে দুপুরে সোহান ভাই ঘুমিয়ে ছিলেন। বিকেল বেলা তাকে ডাকতে গেলে দেখা যায় যে, তিনি উঠছেন না। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ আগে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গতকাল উনার স্ত্রী মারা গেছেন। তিনি হয়তো সে শোক নিতে পারেননি। কিছুদিন পরেই চিকিৎসার জন্য উনার (সোহানুর রহমান সোহান) জাপান যাওয়ার কথা ছিল কিন্তু আর হলো না।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান