চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে জাপা : রওশন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, ‘এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। এছাড়া আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল ঘোষণা দিয়েছি।’

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) গুলশানের নিজ বাসভবেন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘আজ আপনাদের সঙ্গে কথা বলার সময়; আমার দুপাশে যারা রয়েছেন- তারা বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা। এই দুই নেতা জাতীয় পার্টি (জাপা) প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় পার্টির জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনও আছেন।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।’

একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে সময় মতো পার্টির সম্মেলন করা বলে মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি- সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।’

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশীদকে। কো-আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলাকে, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব সফিকুল ইসলাম সেন্টু ও জিয়াউল হক মৃধাকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান