চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২৬ দোকান পুড়ে ছাই

news-image

চরফ‍্যাশন ( ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে জনতা বাজারের একটি চায়ের দোকানের ওপরে থাকা বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের মুদি, ওষুধ, চায়ের দোকানসহ বিভিন্ন প্রকারের ছোট-বড় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘন্টা সময় লেগেছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান