চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের রেললাইন অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৬ মাস ধরে তারা আন্দোলন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সবখানেই দাবির বিষয়ে অবহিত করেছি। একমতও হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ জানান তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার কথা দিয়েও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ জানান শিক্ষার্থীরা। এজন্য বাধ্য হয়ে আজ তারা কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন।

মহামারির কারণে প্রস্তুতির ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলেও জানায় তারা। এদিকে আন্দোলনের কারণে সময়মতো ক্যাম্পাসে যেতে না পেরে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান