চতুর্থ সন্তানও মেয়ে হওয়ায় পুকুরে ফেলে হত্যা করলেন মা!

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ৮ দিনের শিশু কন্যাকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মা শ্যামলী ঘোষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার ভোরে তালার রায়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

শ্যামলী ঘোষ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের মানিক ঘোষের স্ত্রী। স্থানীয়রা জানান, শ্যামলী ঘোষের এর আগেও ৩টি কন্যা সন্তান রয়েছে। অভাব অনটনের সংসারে আবারও কন্যা সন্তান জন্ম নেওয়ায় মঙ্গলবার ৮ দিন বয়সী শিশু কন্যাকে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। বাড়ির লোকজন সারাদিন শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে শিশুটির মা শ্যামলী ঘোষ রাতে বিভ্রান্তিমূলক কথা বলতে থাকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটিকে পুকুরে ফেলার কথা স্বীকার করেন। রাত ১১ টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তালা থানা পুলিশে খবর দেন। বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, তিন কন্যা সন্তানের পর আবারো কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ক্ষুব্ধ হয়ে স্বামী মানিক ঘোষ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভাবের তাড়নায় শ্যামলী ঘোষ কন্যা শিশুটিকে পুকুরের পানিতে ফেলে দিয়ে হত্যা করেন। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার