চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এসময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান